প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফ্যানে ধান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলায় বৈদ্যুতিক ফ্যানে ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে মজিবর খাঁ নিজের বাড়িতে বৈদ্যুতিক ফ্যান চালিয়ে ধান পরিষ্কার করার (ধান ওড়াতে) প্রস্তুতি নিচ্ছিলেন। ফ্যানে বিদ্যুতের সংযোগ দেওয়ার পরও সেটি চালু না হওয়ায় তিনি তা পরীক্ষা করতে যান। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং চলন্ত ফ্যানটি উল্টে সরাসরি তার বুকের ওপর পড়ে যায়। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মোমেনা বেগম তাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনিও বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন