প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে, ২০২৬

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর নদনা এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

নিহত মো. শফিকুর রহমান (৬৫) পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপাধীক উত্তর তফাদার বাড়ির মৃত মুনসুর আলী তফাদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শফিকুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

রোববার সন্ধ্যায় উত্তর নদনা এলাকার মাইজ্জার বাড়ির একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটি শফিকুর রহমানের মরদেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন