প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে: ২৭ মে পবিত্র ঈদুল আজহা, ২৬ মে অনুষ্ঠিত হবে হজ

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ১৭ মে, ২০২৬

সৌদি আরবে আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আজ দেশটির আনুষ্ঠানিক কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই হজ পালনের জন্য এবার বিশ্বের প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় সমবেত হচ্ছেন, যার মধ্যে বাংলাদেশ থেকেই যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী।

আগামী ২৩ জুন মধ্যরাত থেকে হাজিরা হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। পরবর্তীতে ২৬ মে আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হবে ২০২৬ সালের পবিত্র হজের মূল পর্ব।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো আল্লাহর মেহমানদের বরণ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ।

মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দানে হাজিদের নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি, থাকা এবং খাওয়ার জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে তীব্র গরমের কথা মাথায় রেখে মিনা ও আরাফাতের ময়দানে উন্নত মানের এয়ার কন্ডিশনড (এসি) তাঁবুসহ আধুনিক সব ধরনের নাগরিক ও চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন