প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে কৃষককে পাশে বসিয়ে কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে, ২০২৬

শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ্দ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও সমাবেশে যোগ দেন তিনি। এ সময় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়, যখন তিনি উপস্থিত কৃষক সাইফুল ইসলাম লিটনকে ডেকে নিজের পাশে বসান এবং তার সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমাকে এমন একটি সুযোগ করে দেয়ার জন্য। আমি প্রধানমন্ত্রীর পাশে বসতে পেরেছি এবং আমার কথা বলার সুযোগ হয়েছে। এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন