প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে ঘিরে জেলায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক প্রাণচাঞ্চল্য। তাকে বরণ করে নিতে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক নেতাকর্মী হাজীগঞ্জ বাজারে অবস্থান নিয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল থেকেই হাজীগঞ্জ বাজারে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন পয়েন্টে উপজেলা ও পৌরসভা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন ও পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. হুুমায়ন কবির এর নেতৃত্বে আগত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
এসময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম খান,সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক,যুগ্ম সম্পাদক সম্পাদক মোহাম্মদ আলী মাহফুজ, পৌরসভা মৎসজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা,৫ নং সদর ইউনিয়নের সভাপতি খোকন,সাধারণ সম্পাদক সাইমন,সাংগঠনিক সম্পাদক শরিফ।
হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র নতুন পথে এগিয়ে যাবে। হাজীগঞ্জ বাসীর পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. হুুমায়ন কবির বলেন, দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।