প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে, ২০২৬

সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঝলক দেখান কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ব্রাজিলের ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানায় মঞ্চস্থ হওয়া বিশ্বকাপের ‘অফিসিয়াল থিম সং’ এবার বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেল। শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের কণ্ঠ দিয়েছেন ‘দাই দাই’ গানে।

আজ (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে এই গানের মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানিয়েছে, এই গান থেকে পাওয়া রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে ১০ কোটি ডলার পাওয়ার লক্ষ্য বিশ্ব ফুটবল সংস্থার। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফ টাইমে ম্যাডোনা, শাকিরা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস ভক্ত-সমর্থকদের আনন্দে মাতাবেন। তার আগ পর্যন্ত তাদের হৃদয়ে ঢেউ তুলবে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ‘দাই দাই’।

বিশ্বকাপে বেশ পরিচিত মুখ শাকিরা। ২০১০ সালে ওয়াকা ওয়াকা থিম সংয়ের প্রধান মুখ ছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন