চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ বড়কুল দরবার শরীফের পীর হযরতুল আল্লামা আলহাজ্জ মোহাম্মদ হেদায়েত উল্লাহ আল ক্বাদেরী (মাঃজিঃআঃ)এর বড় সাহেবজাদা
ও চাঁদপুর জেলায় অবস্হিত দাসাদী ডি.এস.আই.এস স্নাতকোত্তর কামিল (এম.এ)মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হতে (এম,ফিল)লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।ছাত্র জীবন থেকে একজন মেধাবী ছাত্র
এবং শিক্ষকতায় কর্মজীবনে একজন সফল শিক্ষক হিসেবে ইতোমধ্যে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।পারিবারিক সূত্রে জানা গেছে,মুহাদ্দিস মুফতি হযরতুল আল্লামা মোহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জিহাদিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের পীরে তরিক্বত আলহাজ্ব হযরতুল আল্লামা তরিক্বত আঃ বারী জিহাদী আল মুজাদ্দেদী রাহমাতুল্লাহি আলাইহির জামাতা।
বর্ণাঢ্য ছাত্র জীবনে তিনি ইরাকে ডিপ্লোমা ইন এ্যারাবিক, মুসতানছারিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাগদাদ শরীফে বি.এ.অনার্স, এম.এ,এম.এম, এম.এফ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও কর্মময় জীবনে প্রধান পরীক্ষক হিসেবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়,ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়,ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্ব পালন চলমান রয়েছে।
মুহাদ্দিস মুফতি মোহাম্মদ মাছুম বিল্লাহ বাগদাদীর এই গৌরবোজ্জ্বল অর্জনে এলাকায় আনন্দের জোয়ার বইছে।পিতা-মাতার গর্বিত সন্তান হিসেবে এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি জানান,আমার সকল অর্জনে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা ছিলো অনেক বেশি অনুপ্রেরণার।