চাঁদপুরের আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মেসার্স নুর এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. জাকির হোসেন মিন্টু সাধারণ সম্পাদক পদ প্রার্থী ঘোষণা করেন এবং আপনাদের দোয়া সমর্থন ও ভালোবাসা প্রার্থনা করেছেন। সম্মানিত হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম আদব, অন্যান্য জাতি ধর্মের প্রতি শুভেচ্ছা।
মো. জাকির হোসেন মিন্টু বলেন, আমি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক আপনাদের অতি পরিচিত মুখ। আপনাদেরই একজন সহকর্মী ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি।
তিনি আরও বলেন,ব্যবসায়ীদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো খুব কাছ থেকে দেখেছি এবং অনুভব করেছি।
আমি বিশ্বাস করি একটি শক্তিশালী,সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব সমিতি গড়ে তুলতে দরকার সৎ নেতৃত্ব। প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা,আপনাদের মূল্যবান ভোটই পারে আমাদের বাজারকে আরও উন্নত ও শক্তিশালী করে তুলতে।