প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে দুই প্রতিষ্ঠান’কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে, ২০২৬

চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক চাঁদপুর শহরের দুইটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১০মে রবিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন নিপার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

চাঁদপুরের হকার্স মার্কেট এর অপরদিকে তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে ২০ হাজার টাকা জরিমানা ও তালতলা রোডে অবস্থিত কালাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা সহ দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ দেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন নিপা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী শহরের হকার্স মার্কেটের অপরদিকে তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,সংরক্ষণ, দই উৎপাদন এবং মেয়াদের তারিখ না দেওয়া, বিক্রয় করা ও চায়ের মূল্য বাজার মূল্যের চাইতে অনেক বেশি রাখার কারণসহ বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

অপরদিকে শহরের তালতলা এলাকায় অবস্থিত কালাম বিরানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দই উৎপাদন সংরক্ষণ ও বিক্রয়,মেয়াদ বিহিন ও অস্বাস্থ্যকর পরিবেশে বোরহানি উৎপাদন সংরক্ষণ, পুরাতন মাংস পচা বাঁশি খাবার ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন নিপা। আরোপিত জরিমান অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় তাৎক্ষণিক পরিশোধ করেন।এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর দেন এ ধরনের অপরাধ দ্বিতীয়বার না করার।

এছাড়াও নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঙালিয়ানা হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিকনির্দেশনা দেন।ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার ও বাংলাদেশ পুলিশের একটি টিম।

জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে,পর্যায়ক্রমে বিভিন্ন মিষ্টির দোকান ও কারখানায় সেমাইকারখানা এবং হোটেল রেস্টোরায় যেখানে অনিয়ম থাকবে এ ধরনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন