প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভার ড্রেনেজ নির্মাণে প্রবাসীর মালিকানাধীন সীমানাপ্রচীর ভাঙার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে, ২০২৬

হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদে ড্রেনেজ নির্মাণ কাজের সময় কোনো নোটিশ বা অনুমতি ছাড়াই প্রবাসী মো. শরিফ হোসেনের বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোরে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার ইদ্রিস ও কন্টাক্টর শওকতকে আসামী করে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগে উল্লেখ করা হয়,পৌরসভার ৫  নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মান কাজ শুরু করলে  বাদীর সম্পত্তির লাগোয়া ড্রেন নির্মান করার সিদ্ধান্ত হয়। তারা গ্রামের বাড়ীতে থাকায় তাদের অবর্তমানে বিবাদীরা পৌর কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই সম্পত্তির বাউন্ডারী ওয়াল সহ গাছপালা ও সিসিটিভি সহ বাউন্ডারী গেইট ভাংচুর করে। এতে ভুক্তভোগী পরিবারের অনুমান ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয় বলে দাবী করা হয়।

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আকবর কন্টাক্টর জানান,পৌরসভার মাধ্যমে শরিফকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু সে এসবের সুরাহা না করলে জনসাধারণের স্বার্থে পৌরসভা কর্তৃপক্ষের নির্দেশে দেয়াল ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার ইদ্রিস মিয়া বলেন,দেয়াল নির্মাণ করার সময় পৌরসভার কোনো প্রকার অনুমতি নেয়নি তারা। এবং আইন অনুযায়ী রাস্তা ছেড়ে ৫ ফিট দূরত্বে প্রাচীর নির্মানের কথা তারা সেই আইন মানেনি। তাই জনগণের স্বার্থে এবং কাজের অগ্রগতির জন্য এ দেয়াল ভেঙে ফেলা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন