প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আজ চাঁদপুর আসছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মে, ২০২৬

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি ১দিনের সফরে চাঁদপুর জেলায় আসবেন।

৩ মে পানি সম্পদমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো: মাসুম রেজা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে ৭ মে (বৃহস্পতিবার) সকাল ৭টায় ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসভবন হতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ৮টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় উপস্থিত থাকবেন ৷ সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করবেন৷

এদিন সকাল ৯টায় চাঁদপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১২টায় চাঁদপুর জেলায় উপস্থিতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য খাল সরেজমিনে পরিদর্শন করবেন। দুপুর ১টা ৩০মিনিটে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত থাকবেন৷

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন