প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করা ব্যাক্তি নিজেও সাংবাদিক!

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬ মে, ২০২৬

মোঃ ওমর ফারুক নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন, হাজীগঞ্জের সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করছি অথচ তিনি নিজেই একজন সাংবাদিক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দৈনিক আমার কন্ঠ পত্রিকার প্রতিনিধি হিসাবে চাঁদপুর-৫ আসনের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক পরিচয়ে নির্বাচনী কার্ড সংগ্রহ করেছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অনেকেই অনেক মতামত প্রকাশ করতে দেখা গিয়েছে।

মোঃ ওমর ফারুক নামে ওই ব্যক্তি নিজের পোস্ট করা স্ট্যাটাসের কমেন্টে তিনি নিজেই লিখেন ফ্যাক্ট:-এমপির ও এমপির ছেলের তৈল মর্দনে ব্যস্ত সুশীল সাংবাদিকরা।

এ বিষয় নিয়ে অনেক সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে, এর বিরুদ্ধে অনেককে বিভিন্ন পোস্ট করতে দেখা গিয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন