প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শনে ইঞ্জি: মমিনুল হক এমপি

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি।

রোববার (৩ মে) হাজীগঞ্জ পৌরপরিষদ পরিদর্শন ও পৌরসভার সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

তিনি পৌরবাসীর আকাঙ্খা বাস্তবায়নে সেবার মান আরো গতিশীল এবং উন্নত করতে দায়িত্বশীল সকল কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এর আগে,পৌরসভায় পৌঁছানোর পর পৌরসভার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন।

সভা সঞ্চালন করেন পৌরসভার সচিব মো. তোফায়েল আহম্মেদ। সভায় আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, হাজীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, হাজীগঞ্জ বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন-সহ পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন