রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা।
এ সময় তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। পাশাপাশি সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, চিফ হুইপ নূরুল ইসলাম এমপিসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ধারাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ আয়োজন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।