প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ থানার নবাগত ওসির সাথে ইসলামি জনকল্যাণ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩ মে, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানবিক সংগঠন ইসলামি জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

রবিবার (৩ মে) বাদ মাগরিব হাজীগঞ্জ থানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বতু, চেয়ারম্যান প্রিন্সিপাল এম এ মতিন মজুমদার, ভাইস চেয়ারম্যান হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া,সচিব মোঃ কামাল গাজী, সহকারী সচিব মাওলানা ইসমাঈল,কোষাধ্যক্ষ মাওলানা মাহাবুব, সহকারী কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন হেলাল, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম মানিক,সদস্য মাওলানা মাহাবুব এলাহী ও হাফেজ মুরাদ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানান এবং হাজীগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

নবাগত ওসি আব্দুল মান্নান সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ হাজীগঞ্জ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন