আজ ০১/০৫/২০২৬ইং রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে শাহরাস্তির টামটা উত্তর বলশীদ হাইস্কুল মাঠ থেকে ৪ কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী, দু’জন নবম শ্রেণি এবং দু’জন অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ জানায়, কিশোরদের ভবিষ্যৎ ও সংশোধনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের নিজ নিজ পিতামাতার জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবারকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।