প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে রাতের অভিযান, আড্ডায় ধরা ১০ তরুণ

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ১ মে, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বৃহস্পতিবার  রাত ৯টার পর উপজেলার ওয়াকওয়েতে অভিযান চালিয়ে পড়ালেখার সময় বাইরে আড্ডা দিতে থাকা ১০ জন তরুণকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর ও তরুণদের অবাধ চলাফেরা, আড্ডা এবং সম্ভাব্য অপরাধ প্রবণতা রোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই শেষে তাদের পিতা-মাতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

থানা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে রাতের নির্দিষ্ট সময়ের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এ বিষয়ে অভিভাবকদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শাহরাস্তি থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্তানদের পড়ালেখা ও সঠিক পথে রাখতে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে সমাজে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন