প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সহকারী অধ্যাপক ডা. আহসানুল কবিরের কুমিল্লা মেডিকেল কলেজে যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আহসানুল কবির কুমিল্লা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) হিসেবে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে তিনি কুমিল্লা জেনারেল হাসপাতালে কার্ডিওলজি কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, তিনি শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এম এ আউয়ালের মেঝো ছেলে। ডা. আহসানুল কবির দীর্ঘদিন ধরে হৃদরোগ চিকিৎসায় অভিজ্ঞতার পাশাপাশি মেডিসিন, বাতজ্বর ও ডায়াবেটিস রোগের চিকিৎসক হিসেবেও সুনাম অর্জন করেছেন।

এছাড়া তিনি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য এবং ‘মরহুম এম এ আউয়াল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন