প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬

কচুয়ায় মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ইব্রাহিম হোসেন সাগর (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদাত হোসেন (২৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কের ডুমুরিয়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। 

নিহত সাগর কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার ছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ দ্রুতগতিতে কচুয়ার দিকে যাচ্ছিল। ডুমুরিয়া এলাকায় পৌঁছালে গাড়ি দুটি একে অপরকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক সাগরের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

 

 

নিহত সাগরের স্বজনরা জানান, তিনি কচুয়া পৌরসভার কড়ইয়া গাজী বাড়ির আব্দুল খলিলের নাতি। ব্যক্তিগত কাজে তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাস ও পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে আছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন