প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দুর্নীতির অভিযোগে বিদায়ঘণ্টা বাজছে হাজীগঞ্জের প্রকৌশলী ইকবাল কবিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দায়িত্বরত উপজেলা প্রকৌশলী ইকবাল কবির দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মুখে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের যেকোনো দিন তিনি দায়িত্ব থেকে সরে যেতে পারেন।

 

সূত্র জানায়, জুন ক্লোজিংকে সামনে রেখে আর্থিক সুবিধা নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। পরে পদোন্নতি পেয়ে অন্যত্র যোগদানেরও আশা করেছিলেন তিনি। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে পাঠানো চিঠি এবং বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে।

গত সোমবার (২৭ এপ্রিল) তিনি ছুটি না নিয়েই অফিসে অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার অফিসে এসে পরিস্থিতি পর্যালোচনা করে পদ ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন