প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রোটারি চাঁদপুর হিলশা সিটি: সভাপতি বিজন পাল, সেক্রেটারি আলী আহম্মদ

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির ২০২৬-২০২৭ রোটা: বর্ষের সভাপতি/সেক্রেটারী নির্বাচন রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় গত ২৪/০৪/২০১৬ইং তারিখে প্রেসক্লাব সংলগ্ন এর ল` কলেজের নিচতলায় ইনফরমেশন অ্যাকসেস সেন্টার, বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৬-২০২৭ সনের প্রেসিডেন্ট/ সেক্রেটারী নির্বাচিত করা হয়।

সকলের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি রোটা: বিজন পাল এবং সেক্রেটারী রোটা: আলী আহম্মদ ভূঁইয়াকে নির্বাচিত করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ক্লাব চার্টার প্রেসিডেন্ট রোটা: রহিমা বেগম পিএইচএ, ডিস্ট্রিক কো-অডিনেটর (D-65) ও আইপিপি রোটা: মুহাম্মদ রকিবুল হাসান পিএইচএফ, ক্লাবসভাপতি রোটাঃ এস এম মোরশেদ সেলিম, ক্লাব সেক্রেটারী রোটা: ইলিয়াছ মজুমদার, ক্লাব পিপি রোটা: আসিফ উল ইসলাম ও রোটাঃ মাহমুদা রহমান সোনিয়া, রোটা: ওহিদুর রহমান উৎপল, রোটা: আশিকুর রহমান সহ অন্যান্যরা।

বোর্ড সভা পরিচালনা করেন ক্লাব অ্যাডভাইজার রোটা: মফিজ উদ্দিন সরকার পিএইচএফ। নতুন সভাপতি/সেক্রেটারীকে ২০২৬-২০২৭ রোটাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সকলে শুভ
কামনা জানিয়ে ফেলোশিপ ডিনারের মাধ্যমে উক্ত বোর্ড সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোটারি ক্লাব অব চাঁদপুর হিলসা সিটির চাটার মেম্বার সাংবাদিক নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন