প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরের পাশের একটি আমড়া গাছ থেকে আলাল উদ্দিন (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামে ঘটে। নিহত আলাল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা হারিছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্বাভাবিকভাবে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান আলাল উদ্দিন। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের আমড়া গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, পরিবারের দাবি অনুযায়ী আলাল উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। ঘটনাটি কীভাবে ঘটেছে তা স্পষ্ট নয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “আত্মহত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন