প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৪ জনের মৃত্যু!

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় বজ্রপাতে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া একটি গরুও মারা গেছে।

নিহতরা হলেন ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫), মিজান মিয়া (২০) ও সাঘাটার নম্বার আলী (৬৫)।

২৬ এপ্রিল রোববার বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান মন্ডল। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

এ সময় দুই তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে গরু বাধার স্থানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। একই সময়ে পাশে থাকা একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন