প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেফতার

জসিম রহমান
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে আটক করা হয়েছে। এর মধ্যে জি.আর (General Register) মামলায় ৮ জন এবং সিআর (Complaint Register) মামলায় ১ জন রয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ সুপার রবিউল হোসেনের দিকনির্দেশনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে থানার বিভিন্ন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার অধীনস্থ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তানভীর আহাম্মেদ ভেলা, হৃদয় (২০), মো. রাকিব, মো. স্বপন (৩৩), মো. স্বপন (অন্যজন), মজিবুর রহমান স্বপন (৫০), ইকবাল হোসেন জনি (২০), মো. রবিউল ইসলাম এবং মো. ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিকে ২৬ এপ্রিল যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল মান্নান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন