প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলবে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

স্বামী পলাতক, অভিযান চালায় মতলব উত্তর থানা পুলিশ
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ২০২৬ তারিখে চাঁদপুর জেলার পুলিশ সুপার রবিউল হোসেনের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মিজানুর রহমান-২, এসআই সাদেকুর রহমান ও এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স। তারা মতলব উত্তর থানাধীন ছেংগারচর পৌরসভার বাজার বালুচর এলাকায় মোঃ রোকন মোল্লার বসতঘরে অভিযান চালান।

এ সময় মোসাঃ মানসুরা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি নিজ বাড়ির খাটের নিচ থেকে ৫০০ গ্রাম গাঁজা বের করে দেন।

এছাড়া তার স্বামী রোকন মোল্লা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দরজার সামনে ফেলে যাওয়া একটি পলিথিন ব্যাগ থেকে আরও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোট গাঁজার পরিমাণ ১,০৫০ গ্রাম (১ কেজি ৫০ গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত নারী ও পলাতক আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন