জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভার কর্মচারী মাইদুল ও আবু সায়েম পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে অর্থের বিনিময়ে জন্ম সনদ ও নাগরিক সনদ বিতরণ করে আসছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত সামিয়া টেলিকম সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়। পৌর প্রশাসক নাজিয়া হোসেন জানান, এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, অভিযুক্ত সামিয়া টেলিকমের স্বত্বাধিকারী আবু সায়েম কে উপজেলা সদর থেকে দোকান অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে।