রোববার (১৯ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজাট ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।
জানা গেছে, শনিবার শেষ রাতে ঠান্ডু হালদারসহ তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতলা মাছটি জালে আটকা পড়ে। বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন করে দেখা যায় ২৫ কেজি। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, সকালে উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।