প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার সুবিদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার এবং পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূরে আলম, এএসআই মনির মুন্না ও সঙ্গীয় ফোর্স বিশেষ মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে সন্দেহভাজন মো. মোজাম্মেল হোসেন ওরফে মুজাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন (২২) উপজেলার সুবিদপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমির হোসেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন