শাহরাস্তিতে যুব ও ক্রীড়া সংসদের উদ্যেগে ইসলামি সমাজকল্যাণ পাঠাগার উদ্বোধন করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৫ টায় সাহেব বাজার জামে মসজিদ সংলগ্ন একটি অডিটরিয়ামে আলোচনা সভা ও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মাও: জাহাঙ্গীর আলম, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলেমে দ্বীন, আরবী প্রভাষক মাও আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রিড়া সংসদের পৌরসভা সভাপতি জিহাদুল ইসলাম শামীম। আরো উপস্থিত ছাত্রনেতা আবু হানিফ, তরুন ছাত্রনেতা আক্তার হোসেন শিহাব সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচলনা করেন যুব ও ক্রিয়া সংসদ পৌর ১১ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান আরজু।
উক্ত পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক নূরজাহান কবীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামছুল আলম মনির অডিও কলে সংযুক্ত থাকেন এবং তিনি জানান এই পাঠাগারকে ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী এবং গঠনমূলক রাখতে তিনি অগ্রনী ভুমিকা রাখবেন এবং সবসময় সার্বিক সহযোগিতা করে যাবেন।
প্রোগ্রামের শেষের দিকে মাও: জাহাঙ্গীর আলম সাহেব প্রোগ্রামে উপস্থিত একজন সদস্যকে বই বিলি করে পাঠাগারের কার্যক্রম শুরু করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।