প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬

হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে ও  সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন ও মো: শরীফুল ইসলামের যৌথসঞ্চালনায় এর আগে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম,পৌর বিএনপি’র আহবায়ক আবুল খায়ের মজুমদার,যুগ্ন-আহবায়ক সরোয়ার হোসেন বুলু মুন্সী,সাহাবউদ্দিন শাহিন,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ,মোঃ দেলোয়ার হোসেন,বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বেপারি,সাবেক অভিভাবক সদস্য সাইফুল ইসলাম মীর,বিএনপি নেতা মিজানুর রহমান,আব্দুল হান্নান মিয়াজী,পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ রুমান গাজী,বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মিয়াজী।অনুষ্ঠানে দোয়া-মাহফিল পরিচালনা করেন,বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন