প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ জামাল এর সঞ্চালনায় এর আগে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মোঃ আকতার হোসেন দুলাল, পৌর বিএনপি’র যুগ্ন-আহবায়ক মোঃ এমরান হোসেন,১০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান মনির,১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান সজিব,১১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামরুজ্জামান মানিক,পৌর বিএনপি’র সদস্য মোঃ শাহাদাত হোসেন সাধু, ১২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ ইউছুফ মজুমদার,১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন,সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম,পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মারুফ খান লারা, ছাত্রনেতা নয়ন মোল্লা, হাজীগঞ্জ দডিগ্রি  কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত ।

অনুষ্ঠানে দোয়া-মাহফিল পরিচালনা করেন,বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলা, নৈতিকতা চর্চা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল ও ছোটদের প্রতি স্নেহশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন