প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবে হাজীগঞ্জের ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকায় হাজীগঞ্জের মো. ইমন নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মিজান সর্দার এবং মায়ের নাম নাসিমা বেগম।

জানা গেছে, প্রায় এক মাস আগে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান ইমন।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর কারণ এখনো জানা যায়নি।

বর্তমানে তার মরদেহ দাম্মাম সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন