প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।

১৪ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলায় এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি-হাজিগঞ্জের গণমানুষের নেতা চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হক।

ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রূপন, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেন পাটোয়ারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন রঙিন ব্যানার, ইস্টল, ফেস্টুন, গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ বহন করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন