প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পাইলট বালিকা উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬

হাজীগঞ্জ পাইলট বালিকা উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের এই বিদায় মুহূর্ত যেমন আনন্দের, তেমনি কিছুটা বেদনারও। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে নতুন এক পথচলার দিকে এগিয়ে যাচ্ছো। “এসএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, এটি তোমাদের ভবিষ্যৎ গঠনের প্রথম বড় ধাপ। আত্মবিশ্বাস, পরিশ্রম এবং সততা থাকলে তোমরা অবশ্যই সফল হবে। “বিদ্যালয় তোমাদের শুধু পাঠ্যজ্ঞান দেয়নি, দিয়েছে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ—যা তোমাদের সারাজীবনের পথচলায় সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “সময়কে সঠিকভাবে কাজে লাগাও, মোবাইল ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দাও। “আমি আশা করি, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “তোমাদের সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা—সুস্থ থাকো, ভালো থেকো এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জন করো।”

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকবর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ,অভিভাবক সদস্য আ. ছাত্তার।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ সাব-রেজিষ্টি অফিস মসজিদের খতিব মাও. নুরুল্লাহ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন