প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জাওয়াজাত অনলাইনে মক্কা মুকাররমায় প্রবেশের অনুমতিপত্র প্রদান শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬

জাওয়াজাত জানিয়েছে ১৪৪৭ হিজরি হজ মৌসুমে কর্মরত প্রবাসীদের জন্য মক্কা মুকাররমায় প্রবেশের অনুমতিপত্রের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে “আবশের” এবং “মুকিম” পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা যাবে, এবং এর জন্য জাওয়াজাত কার্যালয়ে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।

“আবশের” প্ল্যাটফর্মের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর নাগরিক, প্রিমিয়াম রেসিডেন্সধারী, বিনিয়োগকারী, গৃহকর্মী এবং অ-সৌদি পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার পরঅনুমতিপত্র ইস্যু করা যাবে।
এছাড়া “মুকিম” পোর্টালের মাধ্যমে মক্কায় অবস্থিত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য এবং যাদের সেই প্রতিষ্ঠানগুলোর সাথে বৈধ চুক্তি রয়েছে, তাদের জন্যও প্রবেশ অনুমতিপত্র প্রদান করা হবে।

তথ্যসূত্র
মামুনুর রশিদ
বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরব

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন