প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদে প্রবাসী দের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

সৌদি আরব রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা;মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চান!

দেশের গণ্ডি পেরিয়ে বৈশাখীর আমেজ দেখা দিয়েছে প্রবাসীদের মাঝেও, মরুময় কর্মব্যস্ত জীবনে একটু আনন্দ পেতে পরিবার-পরিজন নিয়ে বৈশাখী মেলায় অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশী পরিবারের সদস্যরা।

রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা। বুড়ো থেকে শিশু সকল বয়সীদের দেখা গেছে মেলায় আসতে। মেলায় বসেছে বাংলাদেশি শিশুদের খেলাধুলা পানতাইলিশ, ঝালমুড়ি, ফুচকা সহ হরেক রকমের স্টল।

বৈশাখী আয়োজনের উদ্যোক্ত হিসেবে ছিলেন ইউসুফ হোসেন,আরাফাত হাশেম দেওয়ান, ,সালাউদ্দিন আহমেদ,স্বপন আহমেদ হৃদয় ,আল আমিন গাজী,
শাহিন খান।

মেলা মঞ্চে গান পরিবেশন করেন বাংলাদেশের স্থানীয় শিল্পীরা সেই মঞ্চে প্রবাসের মাটিতে দেশীয় মেলা নিয়ে কথা বলেন আব্দুল আল মামুন, ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, এনটিভি সৌদি আরব প্রতিনিধি,সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান,
আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন