প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে কারেন্ট জাল জব্দ, পাঁচ জেলেকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬

হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পাঁচ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানের উপজেলা টাস্কফোর্স দেড় লাখ মিটার কারেন্টজালও জব্দ করেছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

রাতে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাহবুব রশীদ।

 

 

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলো- চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে চরফতেজংপুর গ্রামের আরশ্বাদ (৩২), একই গ্রামের আব্দুল কাদির (২০), মো. শাহাদাত (৩৩), লক্ষ্মীপুর ইউনিয়নের শরীফ বকাউল (২৭) ও মো: সবুজ (৩২)।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বলেন, অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর  ঈশান বালা, মাঝেরচর, চান্দুর খাল, আখনের খাল সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন, সিনিয়র মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং পাঁচ জেলেকে আটক করে।

পরে জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড নয়ানী আউটপোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেদের হাইমচর থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে কোস্ট গার্ড হাইমচর আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার মো: নাসির উদ্দীন সহ কোস্টগার্ড সদস্যার উপস্থিত ছিলেন।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন