প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে পুকুরে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪

মতলব দক্ষিণে পুকুরে ডুবে যমজ দু ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামে খান বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশু জুবায়েদ (৫) ও জুনায়েদ (৫) ওই বাড়ির শরীফ খানের ছেলে। স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত তারা।

স্বজনরা জানায়, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে তাদের বই রেখে খেলাধুলা করছিল। হঠাৎ দুই ভাই পুকুরে পড়ে যায়। ওই সময় রান্নার কাজে ব্যস্ত ছিল তাদের মা। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যমজ দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল জানান, হাসপাতালে দু শিশু হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কাউসার জানান, যমজ দুই শিশুর মৃত্যু বিষয়টি খুবই মর্মান্তিক।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন