প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী জেরিন খান রত্নাকে সংবর্ধনা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬

নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে বিশিষ্ট মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী জেরিন খান রত্নাকে গার্ডেন রেস্টুরেন্টে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যনির্বাহী সদস্য আরিফ রহমান টিটুর সঞ্চালনায় – সংগঠনের সভাপতি মসীঈ সিরাজের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আরামবাগ থিয়েটারের সদস্য বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী জেরিন খান রত্না।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ২০১৪- ২০২৬ সাল পর্যন্ত প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি চর্চার বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, নাট্যকার আজহারুল হক মিজান, কামরুজ্জামান, মির্জা কামাল, রুবিনা সুলতানা, নুসরাত জাহান রিতা, শিল্পী ওবায়দুল্লাহ আকন্দ ভবন সহ সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি চর্চা করতে অনেক কষ্ট হয়। নিজেদের পকেটের অর্থ দিয়ে কর্মকাণ্ড চালাতে হয়। দেশীয় সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতা ও আর্থিক সহায়তা কামনা করেছেন সংগঠনের পক্ষ থেকে। রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসের মাটিতে দর্শকের উপস্থিতিতে ১২ টি নাটক প্রযোজনা সহ মঞ্চস্থ করেছে।

প্রতিটি নাটক প্রবাসীদের কাছে দর্শক প্রিয়তা পেয়েছে। আগামীতেও দেশীয় সুস্থ ধারার সংস্কৃতিক বিকাশে কাজ করবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।

অনুষ্ঠানস্থলে ২০২৬ সালে একুশে বই মেলায় প্রকাশিত রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা স্মৃতি সমহার বইটি শুভেচ্ছা উপহার হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী জেরিন খান রত্নার হাতে তুলে দেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন