প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

চাঁদপুর শহরে  বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের  ৫ জন সক্রিয় সদস্যকে  আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— আব্দুর রহিম (২৩), আব্দুর রহমান তালুকদার (২২), সাইফুল হাওলাদার (২২), মো. সবুজ মিয়া (২৩) ও মো. আজাদ (২৯)। তারা সবাই ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ দামাটি এলাকার বাসিন্দা।

 

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ  অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরি বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন