প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ৪৮৮ কেন্দ্রে হামের টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

সারাদেশের ন্যায় চাঁদপুরে বাড়ছে হামের প্রাদুর্ভাব। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় একযোগে ৪৮৮টি কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক এড. একেএম সলিমুল্লাহ সেলিম ও সিভিল সার্জন ডা. নুরে আলম দ্বীন বিভিন্ন টিকা দান কেন্দ্র পরিদর্শন করে অগ্রগতি দেখেন।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, চাঁদপুর সদরে ৩৩০টি, হাইমচরে ১২৮টি এবং পৌর এলাকায় ৪০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৮৭৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে জেলায় হামের উপসর্গ নিয়ে প্রায় ১৫০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তন্মধ্যে ৩২ জনের হাম শনাক্ত হয়েছে।

 

 

ইতিমধ্যে হাম আক্রান্ত হয়ে জেলায় ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন