প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে নারীর পেটে ৮ কেজির টিউমার, অস্ত্রোপচারে অপসারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

শাহরাস্তি উপজেলায় অস্ত্রোপচারের মাধ্যমে এক নারীর পেট থেকে আট কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করা হয়েছে।

শুক্রবার উপজেলায় মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে দেড় ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয় বলে জানিয়েছেন ওই হাসপাতালের চেয়ারম্যান ও সার্জন মো. আরিফ উল হাসান।

তিনি বলেন, “প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।”

 

 

৪৫ বছর বয়সী নারী কচুয়া উপজেলার বাসিন্দা। ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিন থেকে চার মাস ধরে রোগীর পেটে ব্যথা ছিল। শুরুতে পরীক্ষা-নিরীক্ষায় পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরে সিটি স্ক্যানে টিউমার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারীর পেট থেকে টিউমারটি অপসারণ করেন চিকিৎসক মো. আরিফ উল হাসান।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন