সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ও বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রীর সাথে চলতি বছরে হজ বিষয়ে সার্বিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ঐকমত্য পোষণ করেছে।
বৈঠকের ফলে বাংলাদেশিদের জন্য হজ ও ওমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে।ওমরাহ ব্যবস্থাপনায় সৌদি আরব অসাধারণ অগ্রগতি সাধন করেছে। এছাড়া, হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়ন হয়েছে।দুদেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও অভিন্ন ধর্মীয় বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-ওমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।
ধর্মমন্ত্রী বাংলাদেশের হজ ও ওমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে একটি সৌজন্য উপহার তুলে দেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের ধর্মমন্ত্রী বলেন সৌদি আরবের ২০২৬ সালের হজ সকল বিচার কাজ সম্পূর্ণ হয়েছে এবং চমৎকার একটি হজ উপহার দিবেন এবং হাজিদের সৌদি আগমনের পর হোটেল তিনি পরিদর্শন করবেন।
হাজীদের কোন ধরনের অসুবিধা হলে তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি সকল কর্মকর্তাদেরকে সতর্ক করে মন্ত্রী বলেন ২০২৬ হজ দুর্নীতিমুক্ত ১০০% হতে হবে।