প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বেশি দামে তেল বিক্রির অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬

চাঁদপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর শহরের ৫ নং রেলওয়ে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, রেজিস্ট্রারে বিক্রির তথ্য এন্টি না করা, একাধিক বিক্রয় মেমো বই ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স শাহাজালাল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

 

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

 

এছাড়া, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানে তদারকি এবং জনসচেতন বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি টিম সার্বিক সহায়তা দেয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন