প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে বাউরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা কিরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

হাজীগঞ্জ উপজেলায় ৫ নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাউরা সুলতান হাজী বাড়ির মিজানুর রহমানের একটি বসত পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গিয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নব গঠিত আহবায়ক কমিটির কার্যকরী সদস্য মোঃ ফারুকুল ইসলাম কিরণ।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।

বুধবার ১ এপ্রিল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ফারুকুল ইসলাম কিরণ বলেন,সকালেই আগুন লাগার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে আমি নেতাকর্মীদের বলেছি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়াতে। এ ধরনের দুর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে- ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।

উল্লেখ্য,মঙ্গলবার ৩১ মার্চ রাত ২ টায় উপজেলার ৫ নং সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষকদলের সদস্য মিজানুর রহমানের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক মিজানুর রহমান।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোহাম্মদ বাহার উদ্দিন জানান,রাতে উপজেলার ৫ নং সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সুলতান হাজী বাড়ির মিজানুর রহমানের একটি বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি। আগুনে ৪টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন