প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের বাউরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে  ক্রয়কৃত ঢেউটিন ও কম্বল  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

উপজেলার ৫ নং ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে ঢেউটিন প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন এর পক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশেকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মনিরুজামান মনির,সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী,৫ নং সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সরদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ শাহ জালাল (রাসেল) ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন,চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহারাস্তি আসনে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপির মহোদয়ের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও কম্বল প্রদান করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন