প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে বাউরায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাউরা সুলতান হাজী বাড়ির মিজানুর রহমানের একটি বসত পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়,মঙ্গলবার রাত ২ টায় উপজেলার ৫ নং সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষকদলের সদস্য মিজানুর রহমানের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক মিজানুর রহমান।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোহাম্মদ বাহার উদ্দিন জানান, রাতে উপজেলার ৫ নং সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সুলতান হাজী বাড়ির মিজানুর রহমানের একটি বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি। আগুনে ৪টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।

এ সময় হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নব গঠিত আহবায়ক কমিটির কার্যকরী সদস্য মোঃ ফারুকুল ইসলাম কিরণ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় সরকারের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান তিন বান ঢেউটিন পরিবারের হাতে তুলে দেন।

বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি’র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন,ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিছুর রহমান কানু,সিনিয়র সহ-সভাপতি শাহ এনাম এমরান,সাধারণ সম্পাদক কামাল হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক সোলাইমান প্রধানীয়া,ইউনিয়ন বিএনপি’র নেতা মোঃ জসিম,উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গাজী,ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মমিন প্রধানীয়া,২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক তৈয়ব আলী,উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ শাহ জালাল (রাসেল),সদস্য মোবারক হোসেন মিয়াজি,পশ্চিম যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মীর,সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মাসুদ,সাংগঠনিক মাহবুব আলম খোকন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন