প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে  আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬

বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে সৌদি আরবের রিয়াদে ‘এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন  ২৮’তম পর্বে অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।

প্রবাসে বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এসেছে এনটিভি।

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিনোদনের জন্য ‘প্রবাস বিনোদন পর্ব ২৮’ আয়োজন করেছে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।

গত বৃহস্পতিবার রাত ৯টায় রিয়াদের এক্সিট ২৮ আল পাখা মা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিডিয়া পার্টনার হিসেবে ছিলো রিয়াদের  বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ,, রাসেল ট্রাভেলসও রেস্টুরেন্ট, বি এন্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা এন্ড মারওয়া কোম্পানি লিমিটেড, এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল  কোম্পানি লিমিটেড(ফ্রিজিসি) , আল সাবা ফোর্ড  টুপ স্টোর, নুর কিমাম ফর ট্রেডিং  কোম্পানি, বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট।

এনটিভি দর্শক  ফোরামের সভাপতি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান কিরণের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   রিয়াদ সানসিটি মেডিকেল ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন,প্রধান আলোচক ছিলেন আমিয়াল গ্রুপের  সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া  ।

আলোচনা পর্ব  উপস্থাপনা করেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় । অনুষ্ঠানের সার্বিক কারিগরী সহযোগিতায় ছিলেন রিয়াদে বাংলাদেশ থিয়েটার ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এনটিভি  সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। তিনি অংশগ্রহণকারী শিল্পী, দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় ও ভালো উদ্যোগ। এনটিভির সৌদি আরব প্রতিনিধির তত্ত্বাবধানে  রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের ব্যানারে নিয়মিত প্রবাস বিনোদন অনুষ্ঠান  হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ-বিদেশের  শিল্পীরা নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আশরাফ উদ্দিন শাহিন, রাসেল আহমেদ, বেলাল হোসেন,ফারুক হোসেন পাটোয়ারী, ফিরোজ আহমেদ নয়ন, এনটিভি দর্শনের রিয়াদ মহানগরী সভাপতি ইনভেস্টর স্বপন হাওলাদার,  লক্ষ্মীপুর জেলার আলিফ মিম হসপিটাল এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন প্রমুখ।স্বাধীনতার সকল শহীদদের ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায়  বিশেষ দোয়া করা হয়

অনুষ্ঠানটি উপভোগ করেন সৌদি আরবের প্রবাসী  ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন