প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মহান স্বাধীনতা দিবসে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেরসরকারি ভবন সমূহে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

একই সময়ে শহরের মুক্তিযোদ্ধা সড়কে অঙ্গীকার সংলগ্ন রেললাইনে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর “অঙ্গীকার” পাদদেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধারা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদি সাধারণ সম্পাদক এমএ.এ. লতিফসহ নেতৃবৃন্দ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক, নৌ পুলিশের পক্ষে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান ।

পরে পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন দপ্তর, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন