প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের প্রায় সব সড়কে সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সিএনজি চালকদের বিরুদ্ধে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আরও তীব্র আকার ধারণ করেছে। ঈদের আগে থেকেই হঠাৎ করেই ভাড়া দ্বিগুণ করা হয়, আর গত শুক্রবার ঈদের নামাজের পর থেকেও সেই বাড়তি ভাড়া এখনো বহাল রয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, উপজেলার প্রায় প্রতিটি সড়কেই আগের নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ, কোথাও কোথাও তারও বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। রামপুর বাজার–বলাখাল, বলাখাল–হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়কে আগের নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।

তাদের অভিযোগ, নির্ধারিত ভাড়া দিতে চাইলে চালকদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তা হাতাহাতিতেও গড়াচ্ছে। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

একাধিক যাত্রী বলেন, এভাবে প্রতিটি সড়কে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আমরা একপ্রকার বাধ্য হয়ে বেশি টাকা দিচ্ছি।

অন্যদিকে সিএনজি চালকরা বলছেন, ঈদ মৌসুমে যাত্রী চাপ বৃদ্ধি, যানবাহনের সংখ্যা সীমিত থাকা এবং অন্যান্য খরচ বেড়ে যাওয়ার কারণে তারা বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন।

এ অবস্থায় দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মনিটরিং জোরদারের জন্য হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল ও ভুক্তভোগী যাত্রীরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন